Patients

ভেঙে পড়া একটি পরিবারের পাশে দাঁড়ানোই আপনার সদকায়ে জারিয়া হতে পারে! CF-256

By November 29, 2025 December 28th, 2025 No Comments

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত অসহায় বাবা মোঃ নজরুল ইসলাম খোকন হাসনাবাদ গ্রামের একজন পরিশ্রমী কৃষক। স্ত্রী,এক মেয়ে ও এক ছেলে সহ মোট চার সদস্যের ছোট এই পরিবারটি বহুদিন ধরে সৎ ও সাধারণ জীবন যাপন করে আসছে।
প্রায় তিন মাস আগে হঠাৎ করে তাঁর শরীরে ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। বাংলাদেশে চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ (CMC), ভেলোর–এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। গত তিন মাসে বাংলাদেশ ও ভারতে মিলিয়ে চিকিৎসার পেছনে ৪ লক্ষ টাকার বেশি ব্যয় হয়ে গেছে। ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপির মাধ্যমে ক্যান্সার কোষগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।
একটি কেমোথেরাপির খরচ ৪৩,০০০ রুপি, এবং ডাক্তার মোট চারটি সাইকেল দেওয়ার পরামর্শ দিয়েছেন। রেডিয়েশন থেরাপির খরচ এখনো নির্ধারিত হয়নি, তবে তা উল্লেখযোগ্য হবে বলে পরিবারটি জানিয়েছে।
অসুস্থ হওয়ার আগে কৃষিকাজের মাধ্যমে তিনি সংসার চালাতো।তার একমাত্র ছেলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে তিনি বাবার চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।যার ফলে এই পরিবারের উপার্জনের পথ এখন প্রায় বন্ধ হয়ে গেছে। চলমান চিকিৎসা ব্যয় বহন করা তাঁদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই পরিবারটি সকলের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছে। আপনাদের সামান্য সহায়তাও একজন অসুস্থ মানুষের জীবন ফিরাতে পারে।আসুন আমরা সবাই মিলে অসহায় বাবার পাশে দাঁড়ায়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুঃখ-কষ্ট দূর করে দেবেন। — সহীহ মুসলিম
See Documents: Click hear
📌 অনুদান পাঠানোর তথ্য:
📌 Bkash, Nagad, Rocket:
📞 01853 32 51 53 (Personal)
📝 Bkash Account Name: Shanaj Begum
📌 Bank Transfer:
🏦 Munir Foundation
📄 2050 2210 2036 78017
🏛 Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong
অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন 256 বা Nazrul.
#MunirFoundation #patient #help #mainpost #NazrulIslam #needhelp #donation #crowdfunding

Leave a Reply