Patients

নাসিমা আক্তার বাচঁতে চাই সন্তানদের জন্য! CF-236

By June 22, 2025 April 11th, 2026 No Comments

আমি বাচঁতে চাই, আমার সন্তানদের জন্য।

চট্টগ্রামের এক নিভৃত গলির ছোট্ট ঘরে বসবাস করেন নাসিমা আক্তার। তিন সন্তান আর স্বামী আবদুল করিমকে নিয়ে তার ছোট্ট পরিবার। করিম পেশায় একজন দিনমজুর, প্রতিদিনের রোজগারে কোনো মতে চলে সংসার। অভাব আর সংকটে গড়া জীবনে ছোট ছোট স্বপ্নই তাদের বড় প্রাপ্তি।

২০২৪ সালের অক্টোবর। হঠাৎ করেই নাসিমার শরীরে দেখা দিলো অজানা এক উপসর্গ—জরায়ুপথে অনবরত রক্তপাত। ভয় আর উদ্বেগ নিয়ে করিম নিয়ে গেলেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েকদিনের পরীক্ষার পর ডাক্তাররা জানালেন হৃদয়বিদারক খবর—নাসিমা জরায়ু ক্যান্সারে আক্রান্ত।

আকাশ যেন ভেঙে পড়ল করিমের মাথার ওপর। তবুও হাল ছাড়েননি। নাসিমার চোখে ছিল একটাই আকুতি—“আমি বাঁচতে চাই, শুধু আমার সন্তানদের জন্য।” সেই আকুতির জোরেই শুরু হয় লড়াই।

তিনটি জটিল অস্ত্রোপচার, ওভারি ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অপসারণ, এরপর ৩টি কেমোথেরাপি ও ১৪টি রেডিওথেরাপি—প্রতিটি ধাপে নেমে আসে অর্থনৈতিক দুর্যোগ। একসময় যা ছিল সীমিত আয়ের পরিবার, এখন তা ঋণে জর্জরিত। চিকিৎসা বাবদ এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২,৫০০০০ টাকা।

করিম নিজের শেষ সঞ্চয়টুকু দিয়ে দিয়েছেন, সন্তানদের খাবার কমেছে, বাড়িভাড়া বাকি—তবুও নাসিমার মুখে একটা হাসি থাকে, যখন সন্তানদের ছবি হাতে নিয়ে বলেন, “ওদের জন্যই তো বাঁচার চেষ্টা।”

এই মুহূর্তে চিকিৎসা থেমে যাওয়ার পথে, কেবল অভাবের কারণে। অথচ এই মা’র চোখে এখনো জ্বলছে বেঁচে থাকার আগুন, সন্তানদের বুক জড়িয়ে ধরার আশা।

আমরা কি পারি না, সবাই মিলে নাসিমার পাশে দাঁড়াতে? পারি না, একটু সাহায্য করে তাকে ফিরিয়ে দিতে তার সন্তানের কোলে?

আসুন, আশার আলো নিভে যাওয়ার আগেই আমরা সবাই মিলে সেই আলোটা আবার জ্বালিয়ে দিই।

“যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তা’আলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।”
— (সহীহ মুসলিম, হাদিস: ২৬৯৯)

কিছু প্রশ্ন ও উত্তর :
১.কি রোগে আক্রান্ত?
উত্তর :জরায়ু ক্যান্সার।
২.এর চিকিৎসা কি?
থেরাপি ও উন্নত চিকিৎসা
৩:পরবর্তী চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন?
উত্তর :
৪.চিকিৎসা সফলতা কি নিশ্চিত?
উত্তর :সফলতা বিফলত পুরোটাই কেবল আল্লাহর হাতে। আমরা কেবল চেষ্টা করতে পারি।
৫.চিকিৎসা কোথায় হচ্ছে?
উত্তর : চট্টগ্রাম মেডিকেল।
📌 অনুদান পাঠানোর তথ্য:

📌 Bkash, Nagad, Rocket:
📞 01853 32 51 53 (Personal)
📝 Bkash Account Name: Shanaj Begum

📌 Bank Transfer:
🏦 Munir Foundation
📄 2050 2210 2036 78017
🏛 Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong

অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন 236 বা Akter।

Leave a Reply