Skip to main content
Patients

জন্ম হয়েছিলো দৃষ্টিশক্তি নিয়ে, ক্যান্সার কেড়ে নিয়েছে চোখের আলো!

By February 9, 2025November 29th, 2025No Comments

কক্সবাজার এর ছোট্ট শিশু জয়নব সুন্দর পৃথিবীটা নিজ চোখে আবারো দেখতে চায়! বাঁচতে চায় ক্যান্সার এর হাত থেকে। মাত্র ৬ বছর বয়সেই সে হারিয়েছে একটি চোখ এবং এখন অন্য চোখটি নিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। ২০২০ সালে তার বাম চোখে টিউমার ধরা পড়ে, যা অপারেশনের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। দুর্ভাগ্যবশত, এখন তার ডান চোখেও টিউমার ধরা পড়েছে, যা ক্যান্সারে রূপ নিয়েছে। বর্তমানে শিশুটি দৃষ্টিশক্তি হারিয়েছে এবং তার ডান চোখ বাঁচাতে জরুরি অপারেশনের আগে কেমোথেরাপি ও রেডিওথেরাপি প্রয়োজন।

জয়নবের বাবা, জনাব মো. হাসান, একজন ফুটপাতের চা বিক্রেতা। পরিবারের জীবিকা নির্বাহ করতেই তাকে সংগ্রাম করতে হয়, আর এত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব। মেয়ের চিকিৎসা প্রয়োজন, বাবার অসহায়ত্ব বিলম্বিত করতেছে ক্ষুদ্র সম্ভাবনাকেও।
মুনির ফাউন্ডেশনের টিম জয়নবের বাসায় গিয়ে তার পরিস্থিতি সরেজমিনে দেখেছে। এখন তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ।
আমরা দেশে-বিদেশে বসবাসরত আমাদের বন্ধু, ভাই ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা দিয়ে এই ছোট্ট শিশুটির জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার সামান্য সাহায্যও হতে পারে জয়নবের জন্য আশার আলো।
শুধু এটুকু চিন্তা করুন, জয়নব যদি আপনার ঘরের কোনো শিশু হতো, তবে কি আপনার ব্যায় হতো না? আসুন সেইটুকু না হোক, অল্প করে হলে আমরা জয়নবের জন্যে প্রদান করি। মেয়েটার চিকিৎসা হলে তার জীবনটা হয়তো বাঁচবে, চোখের আলোও হয়তো আবারো ফিরতেও পারে!
অনুদান, যাকাত, সাদাকাহ পাঠাতে ব্যবহার করুন :-
Bkash/Nagad/Rocket (Personal):
01853 32 51 53
(Bkash Account Name: Shanaj Begum)
Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC-IBBL
Sitakund Branch, Chittagong.
রেফারেন্স ব্যবহার করুন: 227 বা Joynob.
আপনারা যারা দেশে বা প্রবাসে আছেন, তাদেরকেও অনুরোধ করছি, পরিচিতজনদের সাথে এই বার্তাটি শেয়ার করে সাহায্যের হাত বাড়ানোর জন্য।
আসুন, আমরা একসাথে জয়নবের জন্য আশার আলো ছড়াই।
বিস্তারিত দেখুন :
https://www.facebook.com/share/p/15m6T4o59C/
https://fb.watch/xDZoU6ZKyt/

Leave a Reply