Skip to main content
Success StoryZakat Management

সফলতার গল্প: যাকাত প্রজেক্ট এর অধীনে মো. সেলিম উদ্দিনের নতুন বাসস্থান!

By January 22, 2025March 6th, 2025No Comments

 

মুনির ফাউন্ডেশন: যাকাতের সঠিক ব্যবহারের এক অনন্য উদাহরণ!

সফলতার গল্প: যাকাত প্রজেক্ট এর অধীনে মো. সেলিম উদ্দিনের নতুন বাসস্থান!
আলহামদুলিল্লাহ!

মুনির ফাউন্ডেশনের যাকাত প্রজেক্টের অধীনে আবেদনকারী মো. সেলিম উদ্দিনের জন্য তাঁর নতুন ঘর নির্মাণের প্রয়োজনীয় সকল হার্ডওয়্যার সামগ্রী ক্রয় করে দেওয়া হয়েছে। শীঘ্রই তিনি ঝুপড়ি ঘরের পরিবর্তে একটি টেকসই ও নিরাপদ ঘরে বসবাসের সুযোগ পাবেন।

প্রকল্পের বিবরণ-

প্রজেক্ট আইডি: ০২৫

আবেদনকারী: মো. সেলিম উদ্দিন

অনুদানের ধরন: ঘর নির্মাণ

অনুদানের পরিমাণ: ৭৬,১৯০ টাকা

মুনির ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পাচ্ছে। মো. সেলিম উদ্দিনের এই গল্প শুধু তাঁর নয়, বরং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

কেন মুনির ফাউন্ডেশন আপনার যাকাতের জন্য সেরা পছন্দ?
মুনির ফাউন্ডেশন যাকাত সংগ্রহ এবং বিতরণের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করে। আমরা প্রতিটি আবেদনকারীর ভেরিফিকেশন করে তাদের প্রকৃত প্রয়োজন নির্ধারণ করি। এজন্যই আমাদের মাধ্যমে প্রদত্ত যাকাত সঠিকভাবে তাদের কাছে পৌঁছে, যারা এর সবচেয়ে বেশি প্রয়োজন।

আপনার যাকাতের জন্য মুনির ফাউন্ডেশন বেছে নিন কারণ:

1. সঠিক ভেরিফিকেশন প্রক্রিয়া: প্রকৃত যাকাত প্রাপ্য ব্যক্তিদের চিহ্নিত করে সহায়তা প্রদান।

2. স্বচ্ছতা: প্রতিটি অনুদানের তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়।

3. পরিবর্তনের গল্প: আমাদের মাধ্যমে প্রদত্ত যাকাত সরাসরি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

আপনার যাকাত দানের মাধ্যমে অন্যদের জীবনে পরিবর্তন আনতে চাইলে মুনির ফাউন্ডেশনের পাশে থাকুন। আমরা নিশ্চিত করবো, আপনার যাকাত সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের জন্য উপহার
হিসেবে পৌঁছে।

প্রজেক্ট এর সমস্ত বিবরণ দেখুন :
ফেসবুক:

https://www.facebook.com/share/p/1A1dQhCbW8/

https://www.facebook.com/share/r/1BPagByg3p/

https://www.facebook.com/share/p/1ET3g1oHHG/

ইউটিউব :

Leave a Reply