সন্তান কে বাবা পরিত্যাগ করতে পারে? শুনতে কেমন যেন লাগে না? বিপ্লবের জীবন টা এমনই হয়েছে।
তার জন্ম ২০১৩ সালে। ২ বছর বয়েসে একদিন হঠাত তার শরীর ফুলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার Steroid dependent nephrotic syndrome অথবা Relapsed Nephrotic syndrome রোগ শনাক্ত করেন। চিকিৎসা শেষে কিছু দিন সুস্থ থাকলেও এই সমস্যা বারবার দেখা দিতে থাকে। ২ বছর চিকিৎসা চালানোর পর বিপ্লবের বাবা সন্তানের এই অবস্থা দেখে চিকিৎসা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান। তার কথা ছিলো ছেলেটা কখনোই সুস্থ হবেনা, চিকিৎসা করে কি লাভ!
কিন্তু বিপ্লবের মা হাল ছেড়ে দেয়ার পাত্রী নন। তিনি দ্বিমত পোষন করেন, এবং সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্যে বাচ্চার বাবাকে চাপ দেন। এই নিয়ে তাদের ঝগড়া, সামাজিক শাালিস এবং পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়।
বিপ্লবের বাবা এখন অন্য কোথাও বিয়ে করেছেন।
কিন্তু বিপ্লবের মা ২০১৮ সাল থেকে আজতক ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তিনি ডিভোর্স পাওয়ার পর থেকে মানুষের বাসায় কাজ করে যা পাচ্ছেন, পাশাপাশি সাহায্য সহযোগীতা নিয়ে চিকিৎসা চলছে।
মহান আল্লাহ ইরশাদ করেন, ‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)।
মহানবী (সা.) আর বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
কিছু জিজ্ঞাসা এবং উত্তর:
বিপ্লবের চিকিৎসার জন্যে কত টাকা প্রয়োজন?
-প্রাথমিকভাবে আমরা তার একবছরের খরচ যোগাড় করতে চাই। প্রতিমাসে ঔষধ খরচ হয় ৬ হাজার টাকা। সুতরাং প্রয়োজন হবে ৭২ হাজার টাকা।
আমরা যাচাই করেছি কিনা!?
-জ্বি। আমরা সকল ডকুমেন্টস এবং সরাসরি সামনাসামনি বসে যাচাই করেছি।
স্থায়ী চিকিৎসা আছে কিনা?
-আছে। তবে ফলাফল নিশ্চিত নয়। এবং দেশের বাইরে নিয়ে যেতে হবে।
তার চিকিৎসা কতদিন চলবে? সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু?
-বাংলাদেশে চিকিৎসা নিলে আজীবন চিকিৎসা চলবে। নিয়মিত ঔষদ খেলে বাকী জীবন স্বাভাাবিক ভাবে বেঁচে থাকার সম্ভাবনা আছে। বাকীটা আল্লাহর ইচ্ছা।
টাকা কিভাবে দেয়া হবে?
-আমরা যা রিসিভ করবো তা হতে যখন ঔষধ প্রয়োজন আমরা কিনে দিবো। অনূর্ধ ৬ হাজার টাকা প্রতি মাসে।
ডোনেশান কিভাবে পাঠাবো?
-ব্যাংক এবং নগদ, রকেট এবং বিকাশের মাধ্যমে। অবশ্যই রেফারেন্স এ বিপ্লবের নাম অথবা সিরিয়াল নাম্বার লিখে দিতে হবে।
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 32 51 53
(Bkash Account Name for foreign Transfer: Shanaj Begum)
Nagad, Rocket, Bkash (Personal)
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch, Chittagong.
রেফারেন্স এ লিখুনঃ Biplob অথবা 116
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।







