২০২১ সালের ৩রা অক্টোবর সেলিম সাহেব হঠাৎ করে অসুস্থতা বোধ করেন।এতে তার খাওয়ার প্রতি অরুচি দেখা দেয় এবং তার শরীরের ওজন কমতে শুরু করে। সাথে পেটে ব্যাথা, হজম শক্তি কমে যাওয়া সহ আরো নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়।
নভেম্বর ২০২১ সালে চিকিৎসার উদ্দেশ্যে প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হন। এরপর ২০২২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গায় চিকিৎসা নেন। কিন্তু তখনো আসল রোগ কেউ শনাক্ত করে পারেনি। অন্যদিকে নিয়মিত ওষুধ খেলেও তার শারিরীক অবস্থার কোনো উন্নতি হয় নি।
শেষ পর্যন্ত আত্মীয়-স্বজন, বন্ধুদের সহযোগিতায় জুন ২০২২ সালে তিনি চিকিৎসার জন্য ইন্ডিয়া চলে যান। সেখানে কলকাতার বেলভিউ হাসপাতালের ডাঃ মনোজ কে.আর আগারওয়াল তাকে কয়েকটি টেস্ট দেন। রিপোর্ট দেখার পর সার্জিকেল ফলাফলের জন্য কলকাতা এ্যাপোলো হাসপাতালে পাঠান। সেখানে তিন সদস্য বিশিষ্ট একটি টিম তার সমস্ত রিপোর্ট চেক করেন এবং জানান সেলিম সাহেবের “রক্তনালিতে ৮ ইঞ্চি পর্যন্ত একাধিক ব্লক” এবং তাকে অপারেশন করার জন্য পরামর্শ দেন।
ডাক্তার জানান এই অপারেশন এর জন্য ৮ লক্ষ রুপি প্রয়োজন। যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ।এতো টাকা তার কাছে না থাকায় তিনি কয়েক মাসের মেডিসিন নিয়ে বাংলাদেশে চলে আসেন। মেডিসিন নেয়ায় তার শারিরীক অবস্থা কিছুটা ভালো এবং খারাপের মধ্য দিয়ে যায়। এরপর তিনি গতমাসে আবার ইন্ডিয়াতে গিয়ে ৪০ হাজার রুপির মেডিসিন নিয়ে আসেন। অপারেশনের টাকা না থাকায় কোনো রকম বেচে থাকার চেষ্টা।
দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। অপারেশনের জন্য প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন। আবার যাতায়াত খরচ সহ আরো খরচ হবে। এবং এখন পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে গেছে। কিন্তু এত বড় অঙ্কের খরচ বহন করতে তার পক্ষে খুবই কষ্টকর হয়ে পড়েছে। তিনি একজন সামান্য স্কুল শিক্ষক ছিলেন। এখন আপনাদের সহযোগিতা পেলে চিকিৎসা চালিয়ে যেতে পারেন তিনি।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সাদাকা কোনো মালকে হ্রাস করে না”(মুসলিম,নং২৫৮৮)”
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Nagad, Rocket, Bkash (Personal).
Bkash Name : Shariful Islam siraji
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
Islami Bank Bangladesh Limited-IBBL
Sitakund Branch.
রেফারেন্স এ লিখুন : Selim অথবা 109
সামর্থ্য অনুযায়ী দান করুন। এবং শেয়ার করে অন্যদের দান করতে উৎসাহ দিন। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করবে একজন রোগীর চিকিৎসা।

Leave a Reply