বয়স মাত্র ৫। এই সময় সারাবাড়ি মাতিয়ে মাথায় করে রাখার কথা ফুটফুটে মেয়েটার। কিন্তু আশ্চর্য মেয়েটার জীবন। ২০১৮ সাল থেকেই মানে মাত্র ১৮ মাস বয়স থেকেই খেলাঘরের পরিবর্তে জীবন আবদ্ধ হয়ে গেছে কেমোথেরাপী, মেডিকেল টেষ্ট এবং হাসপাতালের ঘর বারান্দার মাঝে।
লিউকোমিয়া আক্রান্ত এই ছোট্ট মেয়েটার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা দরকার। ডাক্তার বলেছেন খুব ভালো সম্ভাবনা আছে যে, তার ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। ইনশাআল্লাহ। এর পথে বর্তমান বাঁধা হলো টাকার অভাব।
রাইতার বাবা একজন সাধারন কর্মচারী।
২০১৮ সালে মেয়েকে নিয়ে যখন ভারতের টাটা মেমোরিয়াল এ যান, শুরুর দিকেই তার সামর্থ্য শেষ হয়ে গিয়েছিলো। তবু, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সহায়তায় সেবার ১৩ মাস ধরে কেমোথেরাপীর ৮টি প্রটোকল দেয়া হয়। এরপর তিনমাস পরপর মেইনেটেইন্যান্স কেমো চলে। ফাইন্যালী ৩ বছর চিকিৎসা করার পর গত অগাষ্টের দিকে সে ক্যান্সার ফ্রি হয়েছিলো। কিছুটা স্বস্তি পেয়েছিলেন রাইতার বাবা। দুর্ভাগ্যক্রমে এই স্বস্তি টিকে ছিলো ৬ মাস। আল্লাহর সিদ্ধান্তই চুড়ান্ত।
সর্বশেষ পরীক্ষায় আবারো ক্যান্সার ধরা পড়েছে।
বর্তমানে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে বেবি রাইতার কেমোথেরাপী চলছে।
টাকা যোগাড় হলে আগামী মাসের মাঝামাঝি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রসিডিওর শুরু হবে ইনশাআল্লাহ।
ছোট্ট এই মেয়েটা জীবনের শুরু থেকেই কষ্ট পাচ্ছে।
তার আগামীর জীবন যাতে কিছুটা সহজ হয়, সে সুস্থ হয়ে সুন্দর জীবন যাপন করবে এই চাওয়াটা আমাদের হোক। অন্তত: ২০ লক্ষ টাকা প্রয়োজন তার জন্যে। সব টাকাতো আমরা দিতে পারবো না। তবে, আমরা আমাদের সাধ্যমতো ছোট-বড় যেকোন এমাউন্ট দিতে টাকার অংকটা ছোট করে আনতে পারি তো!
আসুন, রাইতা কে আমাদের পরিবারের একজন বানিয়ে ফেলি!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘মুমিনরা পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ক্ষেত্রে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করে।’ (বুখারি, হাদিস : ৬০১১)
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Raita অথবা 0084
ডোনেট করে অবদান রাখুন। পাশাপাশি শেয়ার করে অন্যদের সম্পৃক্ত করুন। সাওয়াবের অংশীদার হওয়ার সুযোগ গ্রহণ করুন।







