পেশেন্টের নামঃ রাকিবুল হাসান
রোগের ধরনঃ রেনাল ফেইলর
ছোটভাই হলো ঘরের মধ্যমণি ছোটভাই থাকলেই ঘরটাকে ভরপুর মনে হয়, সেই ছোটভাই যখন কষ্টে-অসুখে দিনযাপন করে তখন সেই পরিবারটাও নিষ্প্রাণ হয়ে যায়।
রাকিব পরিবারের ছোট সন্তান। পরিবারের বড় সন্তান মেহেদী হাছান বিপুরও দুটি কিডনি অচল হয়ে গিয়েছিলো। তার বাবা তাকে একটি কিডনি দিয়ে সবার সহযোগিতায় চিকিৎসা করিয়েছে। তবে বাবা ও ছেলের ঔষুধ খরচ চালাতে এখনো প্রতি মাসে অনেক টাকার প্রয়োজন হয়। যার অনেকটাই রাকিব কষ্ট করে ম্যানেজ করতো। অথচ গত কয়েক মাস আগে পরীক্ষণের মাধ্যমে তারা জানতে পারে রাকিবেরও দুটি কিডনিও অচল হয়ে গিয়েছে।
এই সংবাদ একটি পরিবারের জন্য কতটা বেদনাদায়ক তা আর বলার অপেক্ষা রাখে না।
রাকিব বর্তমানে কলকাতায় আছে কিছুদিন পর তার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অপারেশন করা হবে, কিছু টাকা ম্যানেজ হলেও বর্তমানে তাদের প্রয়োজন আরও ৬লক্ষ টাকা।
এই দুঃসময়ে মানুষের ধারে ধারে গিয়ে সহযোগিতা চাইবে এখন সেই অবস্থাও নেই তার পরিবারের।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবে তার জন্য সাতশত গুণ সওয়াব লেখা হবে।
(সুনানে আন নাসায়ী-৩১৮৬)
🔶আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ সাধ্যমত সহযোগিতার হাত বাড়াই, আপনার সহযোগিতা বাঁচবে এক মমতাময়ী মায়ের আদরের সন্তান 🔶
———————————-
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Rakib or CF-0079.

Leave a Reply