আরফিন (বয়স ০৮) জাফরিন (বয়স ০৫) দুইটা ফুটফুটে সন্তানের জনক মাহাবুল আলম, স্ত্রী লিলুআরা বেগম। বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার হাসান গোমস্তা মসজিদ এলাকায়। মাহাবুল ব্রেণ টিউমারে আক্রান্ত হয়েছেন। এই টিউমার তার সাইনাসে গ্রো করেছে এবং টিউমারের বৃদ্ধির কারণে ইতিমধ্যে তার চোখ কোটরের বাইরে এসে গিয়েছে। তিনি সেপ্টেম্বর এর অসুস্থতা অনুভব করতে শুরু করেন, তবে ডিসেম্বরে এসে ডাক্তার তার টিউমার ডিটেক্ট করতে সক্ষম হন। প্রাথমিক ভাবে পেশেন্ট চট্টগ্রাম মেডিকেল এ ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে চমেক এর ডাক্তারগণ পেশেন্ট কে ঢাকা মেডিকেল কলেজ এ পাঠিয়ে দেন।
মাহাবুলের চিকিৎসায় ইতিমধ্যে প্রায় ২ লক্ষ টাকা ব্যায় হয়েছে। তিনি নিম্ন মধ্যপিত্ত পরিবারের প্রধান ছিলেন। কাঠমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিজের সাধ্য শেষ হয়েছে আগেই, ইতিমধ্যেই এলাকাবাসীর সাহায্যে তিনি ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। প্রত্যেকদিন নতুন নতুন খরচ যুক্ত হচ্ছে। ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে অপারেশন হবে বলে ডাক্তার জানিয়েছেন। এরপর আরো ১ মাস এর মতো হাসপাতালে থাকতে হবে।
ডায়াগনোসিস : Olfactory neuroblastoma, sinonasal mass, চিকিৎসা: সার্জারী।
বর্তমান অবস্থায় মাহাবুলের চিকিৎসার জন্যে অন্তত: ৫ লক্ষ টাকার প্রয়োজন। যা তার একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়।
তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব। প্রত্যেকে যদি ৫০/১০০/৫০০/১০০০ করেও দিই তাহলে একটা বড় অংক দাড়িয়ে যাবে, যা এই মুহূর্তে মাহাবুলের জন্যে খুবই জরুরী।
মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব তো এটাই যে, আমরা অসুস্থ এবং অক্ষমের পাশে দাড়াবো নিজের সাধ্যমতো এবং এর মাধ্যমে আদায় করে নিবো পরকালীন মুক্তি! হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন”
এই সুযোগ আমরা কেন হেলায় হারাবো? আসুন অবদান রাখি আমাদের সাধ্যমতো!
Bkash Personal:
01853 325153
Bank:
Munir Foundation
20502210203678017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch.
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম (Mahabul অথবা 077) লিখে দিন।
প্লিজ সকলেই সাধ্যমতো অংশগ্রহণ করুন।
টাকা দিতে না পারলেও, শেয়ার করে সাহায্য যোগাড়ে ভূুমিকা রাখুন।







