অয়ন আমাদের এপ্লিকেশন ফর্ম এ লিখেছেন:
“কখনো এমনটা হবে কোনদিন ভাবিনি। কোনদিন কারো এমনটা হোক কোনদিন চাইনা। এমন পোস্ট কখনো যেন কারো লিখতে না হয়, এটা আমার প্রার্থনা।
আমি অয়ন ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের একজন প্রাক্তন ছাত্র। আমি বর্তমানে একটি বেসরকারি বিজ্ঞাপন এজেন্সিতে চিত্রশিল্পী হিসেবে কর্মরত আছি। আমি আবারো বলছি, সত্যি এই পোস্টটা লিখা আমার জন্য খুবই অসস্থিকর। তবুও আজ নিয়তি, সময় আমাকে এখানে এসে দাঁড় করিয়েছে। আজ আমি সত্যি নিরুপায়। আমার Dissecting aneurysm of descending and abdominal arota নামক একটি কার্ডিও ভাস্কুলার রোগ হয়েছে এর সাথে হার্টের vulve এ গুরুতর সমস্যা রয়েছে যা জীবনগ্রাসী। এই রোগের চিকিৎসার জন্য আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা প্রয়োজন।
আমি অত্যন্ত সাধারণ পরিবারের একটি ছেলে। আমার পরিবারের পক্ষে এর ভার বহন করা অসম্ভব। এমত অবস্থায় একমাত্র আপনাদের সহযোগিতায় পারে একটি জীবন বাঁচাতে।
আমি বাঁচতে চাই কারণ জীবন সুন্দর। আমি আরো কিছুদিন দেখতে চাই রাস্তার ধারে ফুটে থাকা ঘন ঘাসফুল, ঝকঝকে নীল আকাশ, নদীর বুকে ঝলমলে ঢেউ, প্রিয় বন্ধুর আলিঙ্গন আর হৃদস্পন্দন।
সবাইকে ভালোবাসা। ভালো থাকুক প্রতিটি জীবন।”
————————————————
অয়ন এই মুহূর্তে ভারতের দিল্লীতে অবস্থিত অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত পরশু একটা সার্জারি হয়েছে। সামনে আরো সার্জারির প্রয়োজন হবে। যার জন্যে প্রয়োজন হতে পারে আরো ৩০ লক্ষাধিক টাকা! ভারতে যাওয়ার প্রাক্কালেই অয়ন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। ভেরিফিকেশন এর প্রসেস এ থাকায় আমরা বেশ কিছুদিন পর পোষ্ট করলাম।
পেশেন্ট নং : ০০৬৭। সবার সহায়তায় সুস্থ হবে একটি পরিবারের আশার প্রদীপ। নাম: অয়ন ভট্টাচার্য, বয়স:২৯, ঠিকানা: ৪নং কালি শংকর রোড গুহ রোড, পন্ডিতবাড়ি, ময়মনসিং।
প্লিজ হেল্প করুন:
Bkash Personal:
01853 325153
Bank:
Account name: Munir Foundation
Ac Num:20502210203678017
IBBL, Sitakund Branch.
————————————
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম (Ayon) লিখে দিন।







