পরিবারের একমাত্র কর্মোক্ষম ব্যক্তির সুস্থতার জন্য যথাসাধ্য এগিয়ে আসুন!!
.

আল্লাহতায়ালা কোরআনুল কারিমে এরশাদ করেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০)

রোগী:
মোঃ মেহেদী হাসান শিমুল
বয়স:৩০বছর
গ্রাম: শিমুলিয়া (মোল্লা পাড়া), ওয়ার্ড নং: ০১ (এক), ডাকঘর: উত্তর শ্যামপুর, থানা: খোকসা, জেলা: কুষ্টিয়া।
রোগের ডায়গনসিস: CKD Stage-5, Chronic Renal Failure, Proximal Myopathy, Mesenteric ischemia.
চিকিৎসা: Dialysis & Kidney Transplant
চিকিৎসা খরচ: প্রায় ১০,০০,০০০/= (দশ লক্ষ) টাকা। সম্ভাব্য খরচের পরিমাণ চিকিৎসক কর্তৃক সত্যায়িত করা হয়েছে।

পিতা মাতা এবং ভাই মিলে চার সদস্যের পরিবার বড় সন্তান মেহেদী যিনি বর্তমানে পরিবারের হাল ধরার কথা তিনিই শুয়ে আছেন বাধ্য হয়ে ,২০১০ থেকেই তার পরিবার মেহেদীর চিকিৎসা চালাচ্ছে তার পিতা তাকে কিডনী ডোনেট করে নিজেই এখন শয্যাশায়ী বিস্তারিত উনার দেয়া ম্যাসেজই আপনাদের কাছে ফরওয়ার্ড করছি।।

সমস্যার বিবরণ:
“প্রায় দশ বছর আগে থেকে সমস্যা শুরু হয়। ২০১০ সালে আমার কিডনী নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ২০১২ সালে আমার বাবা তার একটি কিডনী আমাকে দান করেন। আমি সুস্থ হলেও আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। বর্তমান আমার বাবা মানসিক রোগ সিজোফ্রেনিয়া এবং কিডনী রোগে আক্রান্ত। এসব কারণে আমার আম্মু টেনশনে হার্ট অ্যাটাক করেন। তার হার্টে দুইটা ব্লক ধরা পড়েছে। একটা ৯০% আর একটা ৪০%। বাবা এবং মায়ের দুজনের অনেক টাকার ঔষধ লাগে। দুজনের প্রতিমাসে প্রায় ১২,০০০/= (বারো হাজার) টাকার ঔষধ লাগে। এখন ২০২১ সালের জানুয়ারি তে আমার আবার সেই ট্রান্সপ্লান্টকৃত কিডনী পুনরায় নষ্ট হয়ে গেছে! এখন আমাকে নিয়মিত সপ্তাহে তিন বার ডায়ালাইসিস করতে হয় যা খুবই ব্যয়বহুল। প্রতিমাসে ডায়ালাইসিস+ঔষধ খরচ প্রায় ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা লাগে। পরিবারের চার সদস্যের মধ্যে তিন জনই গুরুতর অসুস্থ! এবং এই তিন জনের সর্বমোট চিকিৎসা খরচ প্রতিমাসে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা। উপার্জনক্ষম ব্যক্তি বলতে বাবা ছিলেন তিনি এখন আর কাজ করতে পারেন না। আমার ছোট একটি ব্যবসা ছিল তাও এই অসুস্থতার জন্য করতে পারছি না।
………….
হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ (বোখারি, হাদিস : ১৭৩২)।
মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
আসুন আমরা এই পরিবারের পাশে দাড়াই এবং একটি পরিবারকে আবার পূর্বাবস্থানে ফিরানোর চেষ্টা চালাই।।
…………..
সাহায্য পাঠাতে পারেন
Bkash Personal:
01853 325153
Bank:
Account name: Munir Foundation
Ac Num:20502210203678017
IBBL, Sitakund Branch.
————————————
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম (MEHEDI) লিখে দিন। প্লিজ সকলেই সাধ্যমতো অংশগ্রহণ করুন।

Leave a Reply