মোঃ খোকন মৃধা একজন CKD রোগী যিনি ২০১৫ সালে রোগাক্রান্ত হন। কিডনী রোগে আক্রান্ত হওয়া স্বত্বেও তিনি এবং তার স্ত্রী ক্যাটারিং সার্ভিস বিজনেস করে আসছিলেন। কয়েকটি অফিসে লাঞ্চ ডেলিভারী দিয়ে মোটামুটি যা আয় হতো তা দিয়ে চিকিৎসা এবং জীবন চলছিলো। কিন্তু রিসেন্টলি তার অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় তারা এই বিজনেস টা করতে পারছেন না। ফলে টাকার অভাবে তার চিকিৎসা থেমে থেমে অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে।
তাকে শ্যামলী সিকেডি হাসপাতালে সপ্তাহে তিনবার ডায়ালিসিস করতে হয়। প্রতিবার ডায়ালিসিস করতে তার ব্যায় হয় ২৮০০ টাকা। প্রতিমাসে তার চিকিৎসা খরচ প্রায় ৩৪ হাজার টাকা।
বর্তমানে তিনি ধানমন্ডি ইবনে সিনা হসপিটাল এর ডাক্তার আব্দুল মুকিত, এবং লিভারের ডাক্তার অধ্যাপক ডাক্তার মোঃ শাহিনুর আলম এর আন্ডারে চিকিৎসাধীন আছেন।
বর্তমানে পেশেন্ট এবং তার স্ত্রী আশা করছেন, নিয়মিত ডায়ালিসিস চালিয়ে যেতে পারলে খোকন মৃধা-র অবস্থার উন্নতি হবে এবং তারা তাদের ক্যাটারিং বিজনেস আবার শুরু করতে পারবেন ইনশাআল্লাহ।
সুতরাং তারা সাহায্যের জন্যে আপনাদের মুখাপেক্ষী হয়েছেন। আমরা সবাইমিলে চেষ্টা করলে খোকন মৃধা-র চিকিৎসা চলমান রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ। কেউ যদি সরাসরি খোকন ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান: 01730898470 নাম্বারে কল করতে পারবেন।
সাহায্য পাঠানোর উপায়:
———————————
Bkash Personal:
01853 325153
Bank:
Account name: Munir Foundation
Ac Num: 20502210203678017
IBBL, Sitakund Branch.
————————————-
টাকা পাঠিয়ে আমাদের জানাবেন, এবং পেশেন্টের নাম (Khokan) রেফারেন্স হিসেবে লিখতে পারেন।
”যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সংকটগুলো থেকে একটি সংকট মোচন করে দেয়, আল্লাহ তা’আলা তার আখিরাতের সংকটগুলোর একটি সংকট মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তা’আলাও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-গুণ গোপন করবে, আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’’
-মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Leave a Reply