আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই মহান আল্লাহ
আজ্জা ওয়া জাল্লার অশেষ রহমতে ভালো আছেন।আজকে আপনাদের কাছে একজন অসহায় পিতার একটি খোলা চিঠি পেহ করছি।ভাই বর্তমানে চট্টগ্রামের মেরিন সেন্টার হসপিটালে চিকিৎসাধীন। ভাইয়ের তিনজন ছেলেমেয়ে আছে সবার পড়ালেখা চলমান অনেক কষ্ট করে চলতে হচ্ছে ট্রিটমেন্ট চালাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত তাই আপনাদের প্রতি ভাইয়ের খোলা চিঠি।
মোঃ রুহুল আমিন:-
আসসালামু ওয়ালাইকুম। আমি একজন ক্যন্সার রোগী গতবছর আমার ক্যন্সার ধরা পরছে। এর আগে আমার টিউমার অপারেশন হয়েছিলো যার জন্যে আমার অনেক টাকা খরছ হলো তারপরে ক্যন্সার এর জন্যে আমাকে ক্যামো দিতে হয়ছে প্রায় ৮টা এমতাবস্থায় আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। আমার প্রায় এর জন্যে ৮/৯ লাখ টাকা খরচ হয়েছে। এখন আমার অনেক টাকা প্রয়োজন, ক্যন্সার এর পাশাপাশি আমাকে প্রতি মাস নানাধরনের ঔষধ এর পরে প্রতি ৩মাস পরে আমার চেক আপ ইত্যাদি অনেক টাকা দরকার হয় আমার কেমো দেওয়ার পরে আমাকে চেক আপ করতে বলা হয়েছে কিন্তু আমার পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না। তাছাড়া ক্যান্সার এর মধ্যে আরেকটি বিপদ চলে আসলো আমার পায়ে হঠাৎ এক্সিডেন্ট ডাক্তার দেখানোর পরে ওনারা আমাকে অনেক টেস্ট দিয়েছে তারা বলেছে আমাকে অপারেশন করতে হবে। ইতিমধ্যে আমাদের ঘরে আমার জমা যা ছিল সব শেষ এর জন্যে ও আমার অনেক টাকা প্রয়োজন আমি চারদিকে বিপদে পড়ে সাহায্যের আবেদন করছি। আমার এই পায়ের অপারেশন এর জন্যে খরচ হবে ১লক্ষ টাকার মতো তাছাড়া আমার বাকি টেস্ট গুলো করতে লাগবে ৫০ হাজার টাকার মতো।। আমার পক্ষে এই টাকাগুলো দেওয়া সম্ভবপর হয়ে উঠছে না। এই অবস্তায় আমার পাশে দাড়ালে আল্লাহ আপনাদের সাহায্য করবেন।
আসুন আমরা সকলে ভাইয়ের পাশে দাঁড়িয়ে একজন ভাইকে সাহায্য করার মাধ্যমে একটি পরিবারকে রক্ষা করি।







