Skip to main content
Completed

বিধবার জন্য মানবিক আবেদন (CF-0024)

By December 30, 2020December 18th, 2022No Comments
আপনাদের প্রতি একটা মানবিক আবেদন করছি।
নিচের রিপোর্ট গুলো সালেহা আন্টির। তার স্বামী অনেক আগেই ইন্তেকাল করেছেন। দুই ছেলে ও এক মেয়ে আছে।বড় ছেলে ফাযিল ১ম বর্ষে। ছোট ছেলে দশম শ্রেণীতে।আর মেয়ে ঘরে আছে। বড় ছেলে টিউশনি করে নিজের ও ভাইয়ের পড়ালেখা এবং পরিবারের খরচ চালিয়ে যাচ্ছিল। হঠাৎ আন্টির গলা ব্যথা শুরু হয়। আন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রিপোর্টে ধরা পড়ে ভয়াবহ ক্যান্সার। ডাক্তার আন্টির গলা অপারেশন করতে বলেন।বড় ছেলে অনেক এর কাছ থেকে ধার নিয়ে আন্টির এত দিনের ট্রিটমেন্ট চালিয়ে গেছে।এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ যার সবই ধার করা কিন্তু এখন আন্টির চারটি ইনজেকশন দেওয়া লাগবে ডাক্তার বলেছেন টাকা নিয়ে গেলেই ইনজেকশন দিবেন তার জন্য আনুমানিক ৪০০০০ টাকা প্রয়োজন।যা ছেলের পক্ষে যোগাড় করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে।
তাই আন্টি বাড়িতে চিকিৎসাহীনতায় ভুগছেন।সর্বোপরি আপনাদের সহযোগিতা কামনা করছি। আসুন একজন ভাইয়ের পাশে দাঁড়িয়ে একজন মাকে বাঁচাতে এগিয়ে যায়।
বিকাশ নাম্বার: ০১৬৩৩৪১৫২৭৩.
আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দিন।
আল্লাহ হাফিজ।

Leave a Reply