মুনীর ফাউন্ডেশন এর চিকিৎসা সহায়তা প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুন্ডের মোহাম্মাদ নুরুল আবেদীন এর হার্ট সার্জারীর জন্যে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা মাত্র) অর্থসহায়তা প্রদান করা হয়েছে। রোগীর ছেলের হাতে চেক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান জনাব কাজী নজরুল ইসলাম।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল আবেদীন এর হার্ট সার্জারির চিকিৎসার জন্যে সহায়তা প্রয়োজন হয়। তারা অর্থ সহায়তার জন্যে মুনীর ফাউন্ডেশন এর নিকট আবেদন করেছিলেন। মুনীর ফাউন্ডেশন হতে নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই শেষে ফাউন্ডেশন এর ফান্ডরেইজিং গ্রুপে তার জন্যে সহায়তা সংগ্রহের জন্যে পোষ্ট করা হয়। এরপর প্রাপ্ত ত্রিশ হাজার টাকা হস্তান্তর করার হয়। পেশেন্ট ছোট ব্যাবসা করে জীবিকা নির্বাহ করেছেন। অগাষ্ট মাসে শারিরিক সমস্যা অনুভব করায় তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন এবং ডাক্তার হৃদরোগ “Tricuspid valve disease” শনাক্ত করেন এবং সার্জারি করার পরামর্শ দেন।
পেশেন্ট বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছেন। এখানেই ডিসেম্বর ২০২২ এর প্রথম সপ্তাহে তার সার্জারী হয়। এবং এরপর ডাক্তারের পরামর্শে তাকে আইসিইউ তে ভর্তি রাখা হয়েছে।
উল্লেখ্য জনাব নুরুল আবেদীন সংস্থাটির ১২৬ নং সহায়তা প্রাপ্ত রোগী।
প্রেস রিলিজ, ০৬ ডিসেম্বর ২০২২।

Leave a Reply