OngoingPress Release

হৃৎস্পন্দন এর সঙ্গী হলো মুনীর ফাউন্ডেশন

By January 10, 2023 No Comments

hridspondon & Munir Foundationবিনামূল্যে সার্জারী হবে, তাও জরায়ু, চোখের ছানি ইত্যাদি চিকিৎসাগুলো! আরো আছে ফ্রি খৎনা ক্যাম্প! সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে কিছু তরুন ডাক্তারদের উদ্যোগ হৃৎস্পন্দন ফ্রিতে চোখের সার্জারি, জরায়ু অপারেশন এবং খৎনা ক্যাম্প পরিচালনা করে আসতেছে দীর্ঘ দিন ধরেই!

এই চিকিৎসাগুলো যারা পান তাদের এক টাকাও খরচ করতে হয় না। ঔষধ, অপারেশন থিয়েটার, এবং অন্যান্য লজিষ্টিকস সবকিছুই এই ডাক্তারেরাই বহন করে আসতেছেন। কখনো নিজেদের অর্থায়নে, কখনো অন্যদের সাদাকাহ-র কল্যানে।

হৃৎস্পন্দন এর কাজের পরিধি সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ। সেইসাথে বৃদ্ধি পেয়েছে কাজের কলেবর। সেবাগ্রহীতাদের ভীড় ও বাড়তেছে। এই পর্যায়ে এসে তারা সেবার চাহিদাকে পূরন করতে ফান্ড এর প্রয়োজন অনুভব করছেন, এবং মুনীর ফাউন্ডেশন কে তাদের ফান্ডরেইজিং পার্টনার হিসেবে সিলেক্ট করেছেন।

ইনশাআল্লাহ প্রতিমাসে আমরা তাদের জন্যে একটা ভালো এমাউন্ট পাঠানোর চেষ্টা করবো, যাতে ফ্রি তে চিকিৎসা হয়। আবারো দেখুন, তারা কি কি চিকিৎসা করতেছেন।

১। ফ্রি খৎনা ক্যাম্প
২। ফ্রি চোখের ছানি অপারেশন
৩। ফ্রি জরায়ু অপারেশন
৪। আরো কিছু ফ্রি অপারেশন এর পরিকল্পনা সামনে রয়েছে।

আশা করি আপনারা আমাদের এই অংশীদারদের পাশে থাকবেন, এবং গরীব রোগীদের চিকিৎসা পাওয়ার অধিকার পূর্ণ করতে শরীক হবেন। ইনশা-আল্লাহ।

ডোনেশান পাঠাতে

Bkash Personal:
01853 32 51 53

Nagad, Rocket, Bkash (Personal)
01738 12 51 07

Bank-1:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited-IBBL
Sitakund Branch, Chattogram/Chittagong.

Bank-2
Munir Foundation
062 121 000 1598
Union Bank Limited
Dhanmondi Branch, Dhaka.

রেফারেন্স এ লিখুনঃ Rid

রেফারেন্স দেয়া পসিবল না হলে আমাদের পেইজের ইনবক্সে জানিয়ে দিন। আমরা নোট করে নিবো। প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

Leave a Reply