CompletedPatients

একটি ছোট্ট জীবনের আহবান: জান্নাতুল মাওয়া শারিকার গল্প

By January 23, 2025 August 18th, 2025 No Comments

জান্নাতুল মাওয়া শারিকা, একটি বারো বছরের ছোট্ট শিশু, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার চোখে এখনো পৃথিবীটা রঙিন স্বপ্নে ভরা। কিন্তু এই রঙিন স্বপ্নকে প্রতিনিয়ত ম্লান করে দিচ্ছে এক নির্মম বাস্তবতা। শারিকা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। তার হৃৎপিণ্ডে একটি ছিদ্র রয়েছে, যা তার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

জন্মের পরে শারিকার পরিবার বুঝতে পারেনি তার হৃদপিণ্ডে ছিদ্র আছে। ও বড় হওয়ার সাথে সাথে ওর শরীরে লক্ষনীয় কিছু পরিবর্তন দেখা যায়।যেমন-দুর্বল হয়ে যাওয়া, বুকের ভিতর বড় শব্দ হওয়া, শরীর কালো হয়ে যাওয়া ইত্যাদি। প্রতিবেশীদের পরামর্শে ২০২৩ এর শেষ দিকে ডাক্তার দেখানো হয় এবং এরপর থেকে চিকিৎসা চালানো শুরু করা হয়। কয়েকবার ডাক্তার দেখানোর পর অপারেশন এর জন্য বলা হলে টাকার জন্য আর দেখানো সম্ভব হয় উঠে নি।

শারিকার পরিবার অত্যন্ত অসহায়। তার বাবা নিজেও শারীরিকভাবে অসুস্থ এবং কর্মক্ষম নন। শারিকার মা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু তার সামান্য আয়ে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতেই হিমশিম খেতে হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শারিকার এই সমস্যার সমাধান একমাত্র অস্ত্রোপচারে সম্ভব। কিন্তু এর মধ্যে দুই লক্ষ টাকার অপারেশন খরচ তাদের জন্য কল্পনারও বাইরে।

একটি ফুটফুটে শিশু, যার জীবন কেবল শুরু হলো, তার কি এমন করে থেমে যাওয়া উচিত? শারিকার হাসি ফিরে আনতে, তাকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আমাদের একান্ত সহযোগিতা প্রয়োজন।

আমরা সবাই যদি একটু হাত বাড়াই, তবে এই ছোট্ট শিশুর জীবনে নতুন আলো এনে দিতে পারি। আপনার ক্ষুদ্র সহযোগিতা শারিকার জীবনের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে উঠতে পারে।

যে যা পারেন, অনুগ্রহ করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। শারিকার পরিবার কাঞ্চনা ইউনিয়ন, সাতকানিয়া উপজেলা, চট্টগ্রাম জেলায় বসবাস করে। তাদের কাছে আপনার সহায়তা পৌঁছানো মানে একটি শিশুর জীবন বাঁচানো।

আমাদের প্রচেষ্টা তার নতুন জীবনের পথে আলো হয়ে জ্বলুক। আপনার সাহায্যের অপেক্ষায় একটি জীবন।

কিছু প্রশ্ন ও উত্তর:

১. শারিকা কি রোগে আক্রান্ত?
উত্তর : হৃদপিন্ডের ছিদ্র

২. এর চিকিৎসা কি?
উত্তর : অপারেশন

৩. পরবর্তী চিকিৎসা কি ও এর জন্যে কত টাকা প্রয়োজন
উত্তর : রোগী সুস্থ হওয়ার একটাই উপায় সেটা হচ্ছে অপারেশন। আল্লাহ যদি সহায় হোন তাহলে ইনশাআল্লাহ অপারেশন এর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে হবে এবং এর জন্য ২ লক্ষ টাকার প্রয়োজন।

৪. চিকিৎসায় সফলতা কি নিশ্চিত?
উত্তর : সবই আল্লাহর হাতে তবে ডাক্তার বলেছেন অপারেশন করলে শারিকা সুস্থ হয়ে যাবেন।

৫. চিকিৎসা কোথায় হচ্ছে?
চট্টগ্রাম মেডিকেল।

৬. পরিবার কোথায় থাকে?
সাতকানিয়া,চট্টগ্রাম

দান করার জন্যে যদি আপনার আরো তথ্য প্রয়োজন হয় নি:সংকোচে প্রশ্ন করুন।

অনুদান, যাকাত, সাদাকাহ পাঠাতে ব্যবহার করুন :–
Bkash, Nagad, Rocket Personal

01853 32 51 53
(Bkash Account Name: Shanaj Begum)

Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC-IBBL
Sitakund Branch, Chittagong.

টাকা পাঠানোর সময় রেফারেন্স ব্যবহার করুন: ২২৮ বা Sharika.

শেয়ার করুন আপনার আশেপাশের সকল মানুষকে।
একটি ছোট্ট প্রাণ কে রঙিন দুনিয়ায় সুস্থ ভাবে বাঁচতে সাহায্য করুন!

Leave a Reply