OngoingPatients

হৃদরোগে আক্রান্ত সোহেল হোসেনের জীবন এখন অনিশ্চিততার পথে! CF-252

By November 6, 2025 No Comments

হৃদরোগে আক্রান্ত সোহেল হোসেনের জীবন এখন অনিশ্চিততার পথে!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সোহেল হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টের একটি ভাল্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে তার অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে।
একসময় সোহেল নিজের পড়াশোনা ও চিকিৎসার খরচ নিজেই টিউশনি করে চালাতেন। পরিশ্রমী, আত্মসম্মানবোধ সম্পন্ন এক তরুণ—যিনি কখনো কারও কাছে হাত পাতেননি। কিন্তু আজ অসুস্থতার ভারে ক্লান্ত শরীর আর পারছে না। প্রতিদিন তার শ্বাস নিতে কষ্ট হয়, হাঁটতে গেলেও মাথা ঘুরে পড়ে যান।
সরকারি হাসপাতালে তার চিকিৎসার আনুমানিক খরচ ২,৫০,০০০ টাকা, আর প্রাইভেটে চিকিৎসা করালে প্রয়োজন হবে প্রায় ৪,৫০,০০০ টাকা। এই অঙ্কটি তার পরিবারের জন্য একেবারেই অসম্ভব। তার এখন প্রয়োজন হার্টের বাল্ব অপারেশন।
তার বাবা বয়সের ভারে নুয়ে পড়া এক সিকিউরিটি গার্ড, মা অন্যের বাসায় কাজ করেন। পরিবারের অন্য ভাইয়েরা কেউ টিউশনি করে, কেউ দর্জির প্রশিক্ষণ নিচ্ছে সবার জীবনই সংগ্রামের মধ্যে কাটছে। এই অবস্থায় সোহেলের চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
আজ সোহেল শুধু টিকে থাকার লড়াই করছে। তার চোখে এখন একটাই প্রত্যাশা বাঁচার সুযোগ। আমরা যদি একসাথে তার পাশে দাঁড়াই, তাহলে হয়তো সে আবারও নিজের স্বপ্নের পথে ফিরতে পারবে।
অনুদান পাঠানোর তথ্য:
Bkash,Nagad,Rocket:
01853 32 51 53 (Personal)
Bkash Account Name: Shanaj Begum
Bank Transfer :-
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong
অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন
251 বা Sohel .

Leave a Reply