
কিডনি ও হৃদপিণ্ড দু’জায়গায় বড় অপারেশন সম্পন্ন করে এখনও রোগের সাথে লড়াই করে যাচ্ছেন একজন মা, শুধু একটু সুস্থ জীবনের আশায়…
সেতারা ফেরদৌসী বেগম একজন সংগ্রামী মা। তাঁর কষ্টের পথচলা শুরু বহু আগেই। ২০০৪ সালে তাঁর কিডনি সমস্যার ধরা পড়ে এবং তখনই বড় একটি অপারেশন করতে হয়। দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতা ও চিকিৎসা তাঁর জীবনে মানসিক ও শারীরিক কষ্ট বয়ে নিয়ে আসে।
এরপর যখন মনে হচ্ছিল ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই ২০২৩ সালে নতুন এক বড় ধাক্কা আসে। তাঁর হার্টে ৩টি গুরুতর ব্লক ধরা পড়ে। জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে CABG (বাইপাস) সার্জারি করতে হয়। এই অপারেশন তাঁকে নতুন করে বাঁচার সুযোগ দিলেও বিপরীতে পরিবারকে ঠেলে দিয়েছে চরম আর্থিক সংকটে।
এতো দিনের চিকিৎসা, অপারেশন এবং ধারদেনার চাপে ইতোমধ্যেই ৩ লক্ষ টাকার ঋণে জর্জরিত পরিবারটি। তবুও সেতারা ফেরদৌসী বেগমের চিকিৎসা থেমে নেই তিনি এখনো নিয়মিত চিকিৎসাধীন এবং দীর্ঘদিন চিকিৎসা ও ওষুধের ওপর নির্ভরশীল থাকতে হবে।
আগামী ৩ মাস পর তাঁর আবার ভারত গিয়ে ফলো-আপ ও প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা, যা এই মুহূর্তে পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাঁর একজন সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এখনও উপার্জনে অক্ষম। ফলে পরিবার আজ সত্যিই অসহায়।
এই কঠিন সময়ে আমাদের সামান্য সহযোগিতা সেতারা ফেরদৌসী বেগমের জীবনে বড় আলো হয়ে আসতে পারে। আসুন, আমরা সবাই মিলে তাঁর পাশে দাঁড়াই।
Bkash, Nagad, Rocket:
01853 32 51 53 (Personal)
Bkash Account Name: Shanaj Begum
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC
Sitakund Branch, Chittagong






