২০২২ এর শুরুতে শারিরীক সমস্যা অনুভব করতে শুরু করেন রনি। কোমড়ে অসম্ভব ব্যাথা নিয়ে বেশ কয়েকবার ডাক্তারের স্মরনাপন্ন হন। কিন্তু বারবার ডাক্তার দেখানোর পরেও তিনি সমাধান পাননি। পরবর্তীতে ভাগ্যক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর সেখানে তার Chronic inflammatory demyelinating polyneuropathy (CIDP) রোগ শনাক্ত হয়। এটি একটি স্নায়বিক ব্যাধি যা শরীরের হাত পা ও পেশীতে ক্রমবর্ধমান দুর্বলতার মাধ্যমে দৃশ্যমান হয় এবং চিকিৎসা না পেলে রোগী ধীরে ধীরে প্রতিবন্ধী হয়ে যান।
রনি সর্বশেষ ফেনী জেলা পুলিশ লাইন্স এ কর্মরত ছিলেন। বর্তমানে কর্মক্ষমতা হারানোর কারনে তিনি কাজে যোগ দিতে পারছেন না গত ৬মাস। ফলে বেতনও বন্ধ হয়ে আছে।
পরিবারের উপার্জনক্ষম এই যুবক ধীরে ধীরে পুরোপুরি প্যারালাইজড হয়ে যাবেন, যদি তিনি সময়মতো চিকিৎসা নিতে না পারেন। রনির চিকিৎসা হলো তাকে IVIG ইনজেকশন নিতে হবে। সর্বনিম্ন ৫ বার। এটা সহ সার্বিক সকল খরচ মিলিয়ে ব্যায় হবে প্রায় ১০ লক্ষ টাকা। গত এক বছর ধরে চিকিৎসা নেয়ার কারনে রনির পরিবার প্রায় শূন্য হাত। এজন্যেই তারা আপনাদের মুখাপেক্ষী হয়েছেন। আসুন, বাবা-মায়ের আশা ভরসার কেন্দ্রবেন্দু আয় উপার্জনকারী এই যুবকের সুস্থভাবে বেঁচে থাকার জন্যে আমরা আমাদের সাধ্যমতো পাশে দাড়াই।
নি:সন্দেহে প্রত্যেক বিপদগ্রস্তই সাহায্য পাওয়ার হকদার। আমাদের ধর্মে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের পাশে দাড়ানোর শিক্ষা দেয়া হয়েছে। এবং সাদাকাহ/যাকাত দেয়ার কারনে উত্তম প্রতিদান পাওয়া যাবে ইনশাআল্লাহ।
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325 153
Nagad, Rocket, Bkash (Personal)
01738 125 107
Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited-IBBL
Sitakund Branch. Chittagong.
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ লিখুন: Rony অথবা 127
টাকা পাঠানোর সময় যদি ভূলক্রমে রনির রেফারেন্স লিখতে না পারেন, তবে আমাদের জানিয়ে দিন। আমরা নোট করে নিবো।
সাধ্যমতো দান করুন। ধরুন, ৫০০ টাকা করে যদি ২০০০ মানুষে ডোনেট করে ১০ লাখ টাকা মুহূর্তে সংগ্রহ হয়ে যায়। একিভাবে আপনি ১০০/৫০০/১০০০/৫০০০ যা আপনার সাধ্য তা দিয়ে এই রোগীর পাশে দাড়াতে পারেন। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
ডকুমেন্টস দেখুন ফেসবুকে
রনির মুখে শুনুন তার গল্প ইউটিউবে







