
মাত্র ১৯ বছরের নয়ন এক মায়ের সারা জীবনের লড়াই, আর এক পরিবারের অসহায় সংগ্রাম! চট্টগ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর আব্দুর রহমান নয়ন ছোটবেলা থেকেই মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছে। বয়স ১৯ হলেও আজ সে পুরোপুরি বিছানায় শয্যাশায়ী নিজে বসতে পারে না, হাঁটতে পারে না, এমনকি নিজের প্রয়োজনও নিজে সামলাতে পারে না। নয়নের প্রতিটি দিন কাটে বিছানাতেই। বিছানাতে পেশাব-পায়খানা করে, আর তাকে দুই দিন পর পর কোলে তুলে গোসল করানো হয়।
একবার ভেবে দেখুন ১৯ বছরের প্রায় প্রাপ্তবয়স্ক একটি সন্তানকে কোলে তুলে যত্ন করা কতটা কঠিন! কিন্তু একজন মায়ের ভালোবাসা সব বাধার চেয়েও বড়। সেই ভালোবাসার অসীম মূল্য দিতে দিতে নয়নের মায়ের মেরুদণ্ডের হাড় ক্ষয়ে গেছে। ডাক্তার তাকে জরুরি অপারেশনের পরামর্শ দেন, যার খরচ ছিল ১ লক্ষ ৭০ হাজার টাকা। বাধ্য হয়ে তারা ৭০ হাজার টাকা সুদের উপর ঋণ নিয়ে অপারেশন করান। এখনো সেই ঋণ শোধ হয়নি। অন্যদিকে নয়নের বাবা একজন দিনমজুর কিন্তু তিনিও দীর্ঘদিন ধরে যক্ষ্মা (TB) আক্রান্ত। অসুস্থ শরীর নিয়েও তিনি পরিবারের খরচ চালাতে লড়ে যাচ্ছেন প্রতিদিন। পরিবারে তিন ভাইবোনের মধ্যে নয়ন মাঝের সন্তান। বড় বোন ও দুলাভাই আজ পুরো পরিবারকে আশ্রয় দিয়েছেন। দুলাভাই ইপিজেডে কাজ করেন মাসিক আয় মাত্র ১৬,000 টাকা। এই টাকায় তাকে নিজের পরিবার, নিজের বাবা-মা, এবং পাশাপাশি নয়নের পরিবারের সব খরচ বহন করতে হয়।
এ অবস্থায় নয়নের চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবুও পরিবারটি হার মানেনি।
অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিয়ে যতটুকু সম্ভব চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
নয়নের মাসিক চিকিৎসা খরচ: ৫,০০০ টাকা
নয়নের বাবার চিকিৎসা খরচ: ২,০০০ টাকা
অথচ তাদের হাতে নেই কোনো সঞ্চয়, নেই কোনো উপার্জনক্ষম সদস্য শুধু আছে প্রত্যাশা, দোয়া আর বেঁচে থাকার এক শেষ আশা।
“এই পরিবারটি আর কতদিন একা লড়াই করবে?”
নয়নের শ্বাস যেন থেমে না যায়… তার মায়ের মুখে যেন আবার হাসি ফিরে আসে… পরিবারটি যেন আরেকটু ভরসা পায়… লড়াইয়ে আমাদের সহযোগিতাই তাদের জীবনে সুস্হতা এনে দিতে পারে ।
একটি ছোট দানও নয়নের জন্য সুস্হ হওয়ার মাধ্যম।
আল্লাহ আপনাদের দানকে কবুল করুন এবং নয়ন ও তার পরিবারকে সুস্থতা ও শান্তি দান করুন এই দোয়া করি।
অনুদান পাঠানোর তথ্য:
Bkash, Nagad, Rocket:
01853 32 51 53 (Personal)
Bkash Account Name: Shanaj Begum
Bank Transfer:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong
অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন 257 বা Noyon.






