
চট্টগ্রামে মুনির ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হলো “ভলান্টিয়ার মিটআপ–২০২৫”। এই সভায় মুনির ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত বিভিন্ন তরুণ একত্রিত হয়ে ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবসেবামূলক কাজে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গঠনমূলক আলোচনা করেন।






