OngoingPatients

মাত্র ৯ মাস বয়সের ছোট্ট আয়েন্দ্রী ভৌমিক! CF-255

By November 22, 2025 No Comments

মাত্র ৯ মাস বয়সের ছোট্ট আয়েন্দ্রী ভৌমিক। বয়সটা যেখানে খেলাধুলা আর রঙিন স্বপ্নে ভরা থাকার কথা সেখানে তাকে জীবন বাঁচানোর কঠিন লড়াইয়ে নেমে যেতে হয়েছে।
তার হৃদয়ে সমস্যা ছিল। কয়েক মাস ধরে শ্বাস নিতে কষ্ট, বুক ব্যথা, দুর্বলতা সবকিছু মিলিয়ে ডাক্তাররা জানিয়ে দেন ভয়াবহ সত্য: আয়েন্দ্রীর জরুরি ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। চিকিৎসার ভারে পরিবার দিশেহারা হয়ে পড়ে। তবু মেয়েটিকে বাঁচাতে তারা সব বাধা পেরিয়ে তাকে নিয়ে যায় ভারতের বেঙ্গালোরের নারায়ণা হার্ট সেন্টার যেখানে ১২ নভেম্বর অপারেশন করা হয়। অপারেশন শেষে আয়েন্দ্রীকে রাখা হয় আইসিইউতে। কেটে যায় একদিন, দুইদিন, তিনদিন… পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি। একজন মায়ের বুক ফেটে কান্না আসে, বাবা নিঃশব্দে প্রার্থনা করেন “স্রষ্টা, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন…” অবশেষে ষষ্ঠ দিনে যখন আয়েন্দ্রী ধীরে ধীরে চোখ খুলল সেই মুহূর্তটি সে যেন অন্ধকার থেকে আলোয় ফিরে আসলো।
কিন্তু এখনও তার পথ শেষ হয়নি।
হার্ট সার্জারির পর দীর্ঘ চিকিৎসা, নিয়মিত থেরাপি, ওষুধ সব মিলিয়ে সামনে লাগবে বিপুল অর্থ। ইতোমধ্যে অপারেশন ও যাবতীয় চিকিৎসা ব্যয়ে পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে। আয়েন্দ্রী বাঁচতে চায় সে আবার স্কুলে ফিরতে চায়, স্বপ্ন দেখতে চায়, নিজের ছোট্ট জীবনে হাসি-খুশি দিনগুলো ফিরে পেতে চায়। তার পরিবার এই লড়াইয়ে একা পেরে উঠছে না। এখন প্রয়োজন আমাদের সকলের দয়া ও সহযোগিতা।
আপনারসাহায্যে হয়তো একটি শিশুর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে, হয়তো আয়েন্দ্রীর হৃদয়কে আবার শক্তভাবে সুস্হ করতে সাহায্য করবে।
আসুন, আয়েন্দ্রীকে নতুন করে বাঁচার সুযোগ দিই।
📌 অনুদান পাঠানোর তথ্য:
📌 Bkash, Nagad, Rocket:
📞 01853 32 51 53 (Personal)
📝 Bkash Account Name: Shanaj Begum
📌 Bank Transfer:
🏦 Munir Foundation
📄 2050 2210 2036 78017
🏛 Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong
অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন 255 বা Ayendri.

Leave a Reply