নাম তার শাহাদাত হোসেন। বয়স ৩৭ বছর। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামের অন্তর্গত ২ নং ওয়ার্ডে বাড়ি তার।
স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। বড়ো ছেলের বয়স ৯ বছর।
কেঁওচিয়ার আলো বাতাসে বড়ো হওয়া, এক পর্যায়ে বিয়ে এবং তিন সন্তানের পিতা শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে ভুগছেন ফুসফুস ও হার্টজনিত Chronic obstructive pulmonary disease (COPD); Ischemic heart disease(IHD) রোগে।
নিঃশ্বাসের সাথে ফুসফুসের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। ফুসফুসে সংক্রমণ থেকে সেটা একপর্যায়ে হার্টে গিয়ে আঘাত করছে। এই আঘাত মানুষকে আস্তে আস্তে নিঃশেষ করার আঘাত।
দীর্ঘদিন ধরে শাহাদাত হোসেন বাড়িতে রোগভোগে কাটাচ্ছেন জীবন। কাজ করতে অক্ষম তিনি।পরিবারের একমাত্র কার্যক্রম ব্যক্তি অসুস্থতার দরুন বিছানায় কাতরাচ্ছেন। শুধু চিকিৎসা আর মেডিসিন বাবদ প্রয়োজন হয় প্রতিমাসে চিকিৎসা ৫০০০ টাকার উপরে।
এই অবস্থায় নিদারুণ কাটছে দিন তাদের। বিষণ্নভাবে একে অপরের মুখ চাওয়াচাওয়ি, ভীষণ দুঃখের ভিতরে দিন যাপন, প্রায়শই চোখের জলে দুঃখের বহিঃপ্রকাশ, না জানি বুকের ভেতর কী কষ্টের পাহাড় নিয়ে রাত-দিন পার করছেন অসীম বেদনায়।
আমরা তার অবস্থা পরিবর্তন করতে পারি আল্লাহর ইচ্ছায়!
যদি তার চিকিৎসা সাহায্য নিশ্চিত হয় পরিবারের বাচ্চাদের ভরণ পোষন শাহাদাতের জন্যে কিছুটা সহজ হবে ইনশাআল্লাহ! আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: ‘মুমিনরা পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ক্ষেত্রে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করে।’ (বুখারি, হাদিস : ৬০১১)
সাহায্য পাঠাতে:
Bkash Personal:
01853 325153
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম Sahadat অথবা 0085 লিখে দিন।
প্লিজ সকলেই সাধ্যমতো অংশগ্রহণ করুন। পোষ্টটি শেয়ার করে হলেও অবদান রাখুন ।







