বাংলাদেশ ভাসকুলার সেন্টার অনলাইন কেন্দ্রিক ভাসকুলার  ডিজিজ বা রক্তনালীর রোগের চিকিৎসা পরামর্শ প্রদানের ক্ষেত্রে দেশের অন্যতম  প্রতিষ্ঠান। ২০২২ সালে যাত্রা শুরু করে ফেইসবুক এবং টেলিমেডিসিন মাধ্যমে রক্তনালী রোগীদের চিকিৎসা বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং রোগীদের মধ্যে সচেতনতা তৈরি করছে। আমাদের শরীরে রক্তনালী জালের মত ছড়িয়ে আছে। রক্তনালী বিশেষ করে ধমনী ও শিরার ব্লক বা ফুলে যাওয়ার কারণে একজন রোগীর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। চিকিৎসা না হলে  আলসার (ক্ষত) কিংবা গ্যাংরিন (পচন) এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া কিডনী ফেইলুর রোগীদের ডায়ালাইসিসের জন্য এভি ফিস্টুলা সংক্রান্ত সেবা দিচ্ছে বাংলাদেশ ভাসকুলার সেন্টার

 

মুনির ফাউন্ডেশন গত তিন বছরের ও অধিক সময় ধরে দেশের অসহায় রোগীদের চিকিৎসা ব্যায় সংগ্রহ এবং তাদের চিকিৎসা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উক্ত কাজের সাথে একমত পোষণ করে, মুনির ফাউন্ডেশন কতৃক প্রেরণকৃত রক্তনালী সম্পর্কিত যে কোনো রোগী বাংলাদেশ ভাসকুলার সেন্টার এর পক্ষ থেক ডাক্তারী ফি এর উপর ৪০% ডিসকাউন্ট পাবে এবং সেই সাথে মুনির ফাউন্ডেশন এর সাথে বাংলাদেশ ভাস্কুলার সেন্টার সমন্বয় এর মাধ্যমে রক্তনালীর বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতামুলক কর্মসূচি চালাবে।

 

মুনির ফাউন্ডেশন এবং বাংলাদেশ ভাসকুলার সেন্টার এর এই সম্পর্ক বাংলাদেশের ,মানুষের মাঝে চিকিৎসা সচেতনতা তৈরি এবং হতদরিদ্র মানুষের চিকিৎসা বাস্তবায়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।

Leave a Reply